ফৌজদারী মামলার বাদী পরিবর্তনের নিয়ম কী?

(১) প্রথমতঃ ফৌজদারী মামলায় আক্ষরিক অর্থে বাদী নামক শব্দটি প্রযোজ্য নয়। বাদী-বিবাদী শব্দযুগল দেওয়ানী মামলার পরিভাষা।

(২) ফৌজদারী মামলার ক্ষেত্রে সঠিক শব্দটি ‘প্রথম সংবাদদাতা’ বা First Informant. আমরা সবাই জানি, ফৌজদারী মামলার মুল ভিত্তি হলো এজাহার বা এফআইআর। এফআইআর শব্দটিকে বিশ্লেষণ করলে বিষয়টি মনে হয় অনেকটাই পরিস্কার হবে। FIR এর পূর্ণ রুপ- First Informant’s Report.

(৩) আর একটু খুলে বলা যেতে পারে। ফৌজদারী অপরাধের ক্ষেত্রে ‘রাষ্ট্র’ সংঘটিত অপরাধটির প্রতিকার/বিচার চায়। এখানে মুল পক্ষ হলো ‘রাষ্ট্র’ বনাম ‘অভিযুক্ত’। যেমন, আপনি হয়তো এমন অনেক ঘটনার কথা শুনে থাকবেন যে, ক্ষতিগ্রস্ত পক্ষ বলে, “আমরা মামলা করতে চাই না”। এমন অনেক ক্ষেত্রে পুলিশ এফআইআর দাখিল করে মামলাটির তদন্ত শুরু করে থাকে।

(৪) সুতরাং, বাদী বা এফআইআর দাখিলকারী পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। এমন অনেক মামলার নজীর আছে যে, তথাকথিত ‘বাদী’র বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।

(৫) এমন ক্ষেত্রে প্রসিডিউরটা হলো, তদন্তকারী ‘বাদী যেখানে অভিযুক্ত হিসেবে’ তদন্তকালে স্বাক্ষ্য প্রমান পান, তবে মামলাটি চুড়ান্ত রিপোর্ট (Final Report) দাখিল করেন। একইসাথে, নতুন ‘সংবাদদাতা’ বা ‘বাদী’ নির্বাচন করে নতুন করে FIR দাখিল করে তদন্তকার্য শুরু করেন।

(৬) আর বাদী যদি অভিযুক্ত না হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত পক্ষ তাকে পরিবর্তন করতে চান; সেক্ষেত্রে সংশ্লিষ্ট কগনিজেন্ট কোর্টে আবেদন দাখিল করবেন। বিজ্ঞ আদালত এক্ষেত্রে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত (Competent Authority).

Barrister Abdul Kuddus

Barrister at Law Lincoln's Inn Uk

Advocate Supreme Court of Bangladesh

Honourable High Court and Appellate Division